শিবগঞ্জে তিনটি ইট ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে বহলাবাড়ি ও
নারায়নপুর এলাকায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটা ইটভাটা ভেঙে দিয়েছে
জেলা প্রশাসন। এডিসি (রাজস্ব) মাসরুফার উপস্থিতিতে এসব ভাটা ভেঙে দেয়া
হয়। তিনটি ইটভাটার মধ্যে রয়েছে- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল
ইসলামের বিসমিল্লাহ্ ভাটা, তোফিকুর রহমানের সাথী ভাটা ও সাগর আলী
বিশ্বাসের মুন ভাটা। এ সময় ইটভাটাগুলোর কাচা ইটগুলো তছনছ করে দিয়েছে। এ
সব ভাটা ভাঙার কারণে সংশ্লিষ্ট প্রায় ১৫শ’ পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
ভাটা মালিকেরা সরিয়ে নেয়ার জন্য চার মাস সময়ের আবেদন করলেও প্রশাসন সময়
দেয়নি। জানা গেছে- প্রতিবছর প্রতিটি ইটভাটা থেকে সরকার ৪ লাখ টাকা করে
রাজস্ব ও ভ্যাট পেত। প্রতিটি ইটভাটাগুলোতে কমপেক্ষে ৭/৮শ’ শ্রমিক কাজ
করতো। এছাড়া প্রতিটি ইটভাটায় স্থাপনের পূর্বে পরিবেশ অধিদপ্তর রাজশাহী
থেকে ছাড়পত্র দেয়া হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code