‘এক্সট্র্যাকশন’ নিয়ে তোলপাড়, পৌঁছেছে ৯ কোটি পরিবারে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নেটফ্লিক্সের ইতিহাসে এর আগে এক সপ্তাহে কোনো ছবি এতবার দেখা হয়নি! সাত দিনে ‘এক্সট্র্যাকশন’ ৯ কোটি পরিবারের কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন ‘ডেইলি মেইল’। আর নেটফ্লিক্সের কোনো চলচ্চিত্রের জন্য এক সপ্তাহে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় সংখ্যা। ধারণা করা হচ্ছে, সময়ের সঙ্গে এই ছবি আরও বড় ব্লকবাস্টার হিট করবে।

এই ছবির প্রধান অভিনেতা ‘থর’খ্যাত ক্রিস হেমসওর্থ ইনস্টাগ্রামে ভক্তদের, প্রযোজক রুশো ভাইদের ও পরিচালক স্যাম হারগেভকে একের পর এক ধন্যবাদ জানিয়েছেন

৩৬ বছর বয়সী এই ‘টেইলর রেক’ ইনস্টাগ্রামে লেখেন, ‘কী দারুণ ব্যাপার। “এক্সট্র্যাকশন” নেটফ্লিক্সের সবচেয়ে বড় ব্লকবাস্টার প্রিমিয়ার। এই ৯ কোটি মানুষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ছবিটি থেকে যে সাড়া পেলাম, তাতে আমি ধন্য। আপনি যদি এখনো ছবিটি দেখে না থাকেন, তবে এখনই দেখুন।’

Manual6 Ad Code

এরপর একটি ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে “এক্সট্র্যাকশন” এখন নেটফ্লিক্সের সবচেয়ে বড় হিট ছবি। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের ভালোবাসি।’

Manual8 Ad Code

অন্যদিকে এই সিনেমার আরেক ভারতীয় অভিনেতা ক্রিস হেমসওর্থের পোস্ট শেয়ার করে ছোট করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Manual8 Ad Code

এছাড়া নেটফ্লিক্সে এই মুহূর্তে যে সিরিজটি সবচেয়ে বেশি স্ট্রিমিং হচ্ছে তার নাম ‘নেভার হ্যাভ আই এভার’। এই সিরিজের মূল চরিত্র একজন ভারতীয়-মার্কিন কিশোরী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code