নেত্রকোনায় শপথ নিলেন উপজেলার জনপ্রতিনিধিরা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার আটটি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ হয়েছে। সোমবার দুপুরে ডিসি সম্মেলন কক্ষে এ শপথ হয়।

Manual6 Ad Code

এসময় দুর্গাপুর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারসহ মোট ২৪ জন জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করানো হয়।

ডিসি মো. মঈনউল ইসলামের সভাপতিত্বে শপথ পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার নিরঞ্জন দেবনাথ। পরে স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগীয় পরিচালক আব্দুল আলিম চেয়ারম্যানদের করণীয় বিভিন্ন বিষয় অবহিত করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code