যশোর শিক্ষা বোর্ডে গণবদলি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বেনাপোল (যশোর) :
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে ড. মোল্যা আমীর হোসেন যোগদানের কয়েকদিনের মাথায় বোর্ডের ৩০ জন কর্মচারীকে একযোগে বদলির আদেশ দেয়া হয়েছে। রবিবার পৃথক তিনটি আদেশে তাদের বদলি করা হয়। হঠাৎ বদলির এ আদেশে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তুষ্টি দেখা দিয়েছে।

Manual1 Ad Code

সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি ২০২০ তারিখে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন ড. মোল্যা আমীর হোসেন। তিনি যোগদানের পর গত ৬ জানুয়ারি আলাদা তিনটি আদেশে বোর্ডের ৩০ জন কর্মচারীর বদলির আদেশে স্বাক্ষর করেন। আদেশের অনুলিপি গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মচারীদের কাছে পৌঁছে দেয়া হয়। আদেশে বদলি হওয়া এসব কর্মচারীর ৯ টি বোর্ডের স্ব স্ব বর্ণিত পদের কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়।

Manual5 Ad Code

শিক্ষা মন্ত্রণালয় ২৮ জানুয়ারি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে বোর্ডের সাবেক সচিব ড. মোল্যা আমীর হোসেনকে নিয়োগ দেয়। ২৯ জানুয়ারি তিনি যোগদান করেন। এরপর থেকে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সচিব হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে। এসব কারণে তিনি সে সময়ে কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েন। এসময় কর্মচারীরা তাকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। দুদকে মামলা পর্যন্ত হয় তার বিরুদ্ধে।

তবে এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোল্যা আমীর হোসেন জানান, বোর্ডের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি প্রশাসনিক স্বার্থে এ বদলির আদেশ দেয়া হয়েছে। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code