সরকারিভাবে বোরো মৌসুমের চাল সংগ্রহ শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: শেরপুরের নকলায় খাদ্য গুদামের জন্য চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ইউএনও জাহিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান যৌথভাবে এর উদ্বোধন করেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল খায়ের মো. আনিছুর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা চালকল মিল মালিক সমিতির সভাপতি মো. জয়েন উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলমগীর আজাদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন চালকল মিল মালিক ও খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code