আজহার-বাবর জুটিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বোলারদের বিপক্ষে দেখেশুনে খেলে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে সফরকারীরা। এরই মধ্যে প্রায় শতরানের জুটি গড়ে তুলেছেন আজহার আলি ও পাক অধিনায়ক বাবর আজম।

Manual1 Ad Code

এই রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে ১৬১ রান নিয়ে ব্যাট করছে পাকিস্তান। এর মধ্যে ৩৬ রানে ব্যাট করছেন আজহার আলি ও ৬০ রানে অপরাজিত বাবর আজম।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বেশ ভালোই খেলছিলেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক। প্রথম টেস্টের মতো এই ম্যাচেও বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলতে থাকেন। ফলে সফরকারীরা আবারও দারুণ শুরু পেয়ে যায়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন স্পিনার তাইজুল ইসলাম।

পাকিস্তানের স্কোরবোর্ডে ৫৯ রানের সময় প্রথম আঘাতটি হানেন তাইজুল। তার দুর্দান্ত এক ঘূর্ণিতে সরাসরি বোল্ড হয়ে ফিরে গেছেন আবদুল্লাহ শফিক। আউট হওয়ার আগে ২৫ রান করেছেন তিনি। নিজের পরবর্তী ওভার করতে এসে আবারও তাইজুল জাদু। ২০তম ওভারের চতুর্থ বলে কটবিহাইন্ডের আবেদন করেন তাইজুল। তবে রিভিউ নিলেও আম্পায়ার সেই ডাকে সাড়া দেননি। যদিও রিপ্লেতে দেখা যায়, বলটি পাকিস্তানি ব্যাটারের ব্যাট হালকা ছুঁয়ে গেছে।

Manual4 Ad Code

তবে দ্বিতীয় উইকেটের জন্য স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ৭০ রান ঠিক তখন আবারও উইকেটশিকারির ভূমিকায় তাইজুল। এবার তার শিকার ৩৯ রানে ব্যাট করতে থাকা অপর ওপেনার আবিদ আলি। এরপর ৭৮ রানের সময় লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। সেখান থেকে ফিরে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি তারা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code