আবাহনীকে রুখে দিল পুলিশএফসিও

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ:

Manual4 Ad Code

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক রাঙালেন কোত দি ভোয়ার ক্রিস্তিয়ানো কোয়াকো। বেলজিয়ামের বিখ্যাত দল অ্যান্ডারলেখটের একাডেমিতে বেড়ে ওঠা এই ফরোয়ার্ডের জোড়া গোলে ভর করে ঢাকা আবাহনীকে রুখে দিল পুলিশ এফসি। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর প্রায় দুই মাস পর আজ শুক্রবার (৩০ এপ্রিল) মাঠে ফিরেছে প্রিমিয়ার লিগ ফুটবল। আর ফেরার দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। ম্যাচের শুরু থেকে বেশকিছু আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আবাহনী। পাল্টা আক্রমণে উঠে আসছিল পুলিশ এফসিও। অবশেষে ৩৪তম মিনিটে রাফায়েল অকাস্তোর কাটব্যাকে বল পেয়ে ডি-বক্সের ফাঁকায় থাকা জুয়েল রানা দারুণ শটে আবাহনীকে এগিয়ে দেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code