আরণ্যকের মান্নান হীরা স্মরণ উৎসব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ সদ্য প্রয়াত দেশের বরেণ্য নাট্যকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মান্নান হীরা স্মরণ উৎসব অনুষ্ঠিত হতে হচ্ছে। তার সৃষ্টি ও কর্ম স্মরণ করে আরণ্যক নাট্যদল ১২ ও ১৩ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় নাট্যশালায় এই স্মরণ উৎসব আয়োজন করেছে। উৎসবে মান্নান হীরা রচিত দর্শকনন্দিত মঞ্চনাটক ‘ময়ূর সিংহাসন’ ও ৫টি পথ নাটকের মঞ্চায়ন হবে।

Manual1 Ad Code

১২ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ মিনিটে জাতীয় নাট্যশালার চিলেকোঠায় উৎসব উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান ও নাসিরউদ্দিন ইউসুফ। সকাল ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে মান্নান হীরার নাটক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন ড. রতন সিদ্দিকী। সন্ধ্যা ৭টা জাতীয় নাট্যশালায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে মান্নান হীরা রচিত নাটক ‘ময়ূর সিংহাসন’। নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল।

Manual4 Ad Code

১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চের পাশে খোলা চত্বরে মান্নান হীরা রচিত ৫টি পথ-নাটকের প্রদর্শনী হবে। পথ-নাটকগুলো হলো- আরণ্যক নাট্যদলের ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও ‘ঘুমের মানুষ’; সুবচন নাট্য সংসদের ‘বৌ’; উৎস নাট্যদলের ‘ইঁদারা’ ও থিয়েটার অঙ্গনের ‘ফুলেশ্বরীর কাব্যগাঁথা’।”

গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন নাট্যকার মান্নান হীরা। সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Manual7 Ad Code

২০০৬ সালে তিনি নাটক শ্রেণীতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। মান্না হীরা পথ নাটকের আন্দলনের সাথে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরে। তিনি ছিলেন পথ নাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের সদস্য। তিনি প্রায় ১৫ টি মঞ্চনাটক লিখেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি।

Manual6 Ad Code

এছাড়া তিনি অসংখ্য পথনাটক লিখেছেন। ২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম পূণ্য দৈর্ঘ্য চলচ্চিত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code