আরিব ফ্যাশনের সত্বাধিকারি জুয়েল খান আর নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

মিশিগান ডেস্কঃ 

Manual6 Ad Code

শহরের আরিব ফ্যাশনের সত্বাধিকারি জুয়েল খান আর নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ দেড় মাস অসুস্থ থাকার পর তিনি গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ডেট্রয়েটস্থ হেনরি ফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় তার বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ শিশু পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন্
আজ দুপুর সাড়ে ১২টায় ডেট্রয়েটস্থ নূর মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী জানাজায় অংশ নেন। সুনামগঞ্জ জেলার বাসিন্দা মরহুম জুয়েল খান অত্যন্ত মিষ্টভাষী, সদালাপী ও অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code