উড়োজাহাজে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual5 Ad Code

উড়োজাহাজে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। লেবাননে সম্প্রতি প্রাণঘাতী পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের কয়েক সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান। নাশকতামূলক এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছিল। এক প্রতিবেদনে তুর্কি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জাফর ইয়াজেরলোর মুখপাত্রের বরাত দিয়ে আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, ‘মোবাইল ফোন ছাড়া ফ্লাইটে যেকোনও ধরণের ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইসের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

Manual3 Ad Code

লেবাননে ইরান-মিত্র হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে নাশকতামূলক হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় পেজার ও ওয়াকিটকি বিস্ফোরিত হয়। এতে অন্তত ৩৯ জন নিহত হন। আহত হন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমিনিসহ প্রায় তিন হাজার মানুষ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code