

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জামাইকায় বসবাসকারী সাব্বির আহমেদ চৌধুরী ৮ জানুয়ারি শুক্রবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিশ্বনাথ দশঘর ইউনিয়ন চানভরাং গ্রামের মরহুম সাব্বির আহমদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর সভাপতি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মনাফ।