কুমিল্লা শিক্ষাবোর্ড: পাস ও জিপিএ ৫ এগিয়ে মেয়েরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে। গত বছর পরীক্ষার্থী পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। তবে, পাস ও জিপিএ ৫ এগিয়ে রয়েছে মেয়েরা।

Manual8 Ad Code

আজ রোববার ফলাফল ঘোষণা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এক লাখ ১০ হাজার ৫৮০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮৩ হাজার ৩৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ২৯ শতাংশ, মানবিক বিভাগে ৬৯ দশমিক ৭৮ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭১ দশমিক ৯৭ শতাংশ।

Manual3 Ad Code

তিন বিভাগে ছেলেদের মোট পাসের হার ৭২ দশমিক ৮১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৩০ শতাংশ। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে তিন হাজার ৫২৩ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। ২০২২ সালের পরীক্ষায় এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছিল ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে আট হাজার ৭৫৭ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

তিনি আরও জানান, কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ১৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান রয়েছে একটি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code