গোলান থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস জাতিসংঘে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  সিরিয়ার গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরাইলের সব সেনাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ দাবি জানিয়েছে।

পরিষদে এ দাবির পক্ষে বুধবার একটি প্রস্তাব পাস করা হয়। খবর তাসনিম নিউজ ও সানার।

Manual8 Ad Code

একইসঙ্গে গোলান মালভূমির পর ইহুদিবাদী ইসরাইল যে নিজের মালিকানা দাবি করছে তাকে বাতিল বলে ঘোষণা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

Manual7 Ad Code

‘সিরীয় গোলান’ শীর্ষক ওই প্রস্তাব রেকর্ডসংখ্যক ভোটে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৯৪টি বিপক্ষে মাত্র আট ভোট পড়েছে এবং ভোট দেয়া থেকে বিরত ছিল ৬৯টি দেশ।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরাইল, আমেরিকা, ব্রিটেন, কানাডা,  অস্ট্রেলিয়া, পালাউ, মার্শাল আইল্যান্ড  এবং মাইক্রোনেশিয়া।

Manual2 Ad Code

প্রস্তাবে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৪ জুনের আগের সীমানা মেনে নিয়ে ইসরাইলকে গোলান মালভূমি থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং শিগগিরই শান্তি আলোচনায় বসতে হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code