তাইওয়ান একা নয়, পাশে আছে ইউরোপ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual6 Ad Code

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রথম প্রতিনিধি দল তাইওয়ানে আনুষ্ঠানিক সফরে আছে। স্বশাসিত দ্বীপটির সঙ্গে সম্পর্ক জোরদারে বলিষ্ঠ পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে তাইপে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইইউ প্রতিনিধি দল তাইওয়ানের পাশে আছে বলে আশ্বস্ত করেছে।

এমন এক সময়ে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের এই সফর হচ্ছে যখন বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানের আকাশসীমায় একের পর এক যুদ্ধবিমান পাঠিয়ে সেখানে সামরিক চাপ সৃষ্টি করছে।

 

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, ইউরোপিয়ান পার্লামেন্টের ফরাসি সদস্য রাফায়েল গ্লুকসমানের সঙ্গে কথা বলছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এসময় গ্লুকসমান বলেন, আমরা এখানে এসেছি খুব সাধারণ, খুব স্পষ্ট বার্তা নিয়ে- আপনারা একা নন, ইউরোপ আপনাদের পাশে আছে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, তাইওয়ানে ইইউ পার্লামেন্ট সদস্যদের এই সফর গুরু্ত্বপূর্ণ ধাপ বিবেচনা করা উচিত। দুই পক্ষের শক্তিশালি অংশীদারিত্ব নির্মাণ করতে হলে প্রয়োজন সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে উচ্চ-পর্যায়ের বৈঠক। সেইসঙ্গে উচ্চ-পর্যায়ের সুনির্দিষ্ট একটি পদক্ষেপ নেওয়া।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code