চীনকে টপকে ইইউতে নিট পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual7 Ad Code

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রপ্তানিতে প্রধান প্রতিদ্বন্দ্বী চীনকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই নয় মাসে বাংলাদেশের রপ্তানিকারকরা ৯ বিলিয়ন মার্কিন ডলারে নিট পোশাক রপ্তানি করছে। আর চীন রপ্তানি করেছে ৮ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার।

আজ সোমবার বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। ইইউতে পোশাক রপ্তানির ইতিহাসে এই প্রথম মূল্যের দিক থেকে চীনকে বাংলাদেশের পেছনে ফেলার ঘটনা ঘটল।

Manual8 Ad Code

বিজিএমইএর তথ্য–উপাত্ত ঘেঁটে দেখা যায়, নিট রপ্তানিতে বাংলাদেশ চীনকে টপকিয়ে ইইউতে শীর্ষস্থান দখল করলেও সামগ্রিক পোশাক রপ্তানিতে চীন এখনো শীর্ষস্থান দখলে রেখেছে।

চলতি বছরের প্রথম ৯ মাসে ইইউতে চীনের সামগ্রিক তৈরি পোশাক রপ্তানি পরিমাণ ছিল পোশাকের মূল্যের দিক থেকে ১৮ দশমিক ৫৫ বিলিয়ন ডলারে বেশি। অন্যদিকে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানি ছিল ১৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার। বাংলাদেশের তুলনায় চীন প্রায় ৪ বিলিয়ন ডলারে পোশাক বেশি রপ্তানি করেছে।

ইইউর বাজারে নিট রপ্তানিতে বাংলাদেশের শীর্ষস্থান অর্জনে বিজিএমইএর সদস্যদের কাছে লেখা চিঠিতে সংস্থাটির সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা ঘটনাবহুল ২০২৩ সালের প্রায় শেষের দিকে চলে এসেছি। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরও তৈরি পোশাক শিল্প সক্ষমতা প্রদর্শন করে আসছে।’

Manual7 Ad Code

ফারুক হাসান আরও বলেন, ‘ইইউতে নিট পোশাক রপ্তানিতে বাংলাদেশ ভালো করার অন্যতম কারণ হচ্ছে উচ্চমূল্যের পোশাক তৈরিতে বিনিয়োগকারীদের সাম্প্রতিক বিনিয়োগ।’

মূল্যের দিক থেকে শীর্ষস্থানে ওঠার পাশাপাশি বাংলাদেশ তৈরি পোশাকের পরিমাণের দিক থেকেও চীনকে পেছনে ফেলেছে। চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশ থেকে ৫৭১ মিলিয়ন কেজি নিট রপ্তানি হয়েছে। অন্যদিকে চীন থেকে এই সময়ে রপ্তানি হয়েছে ৪৪২ মিলিয়ন কেজি।

বিজিএমইএ জানিয়েছে, ২০২২ সালেও বাংলাদেশে নিট পোশাকের পরিমাণের দিক থেকে চীনকে ছাড়িয়ে যায়। ২০২২ সালে ইইউতে পরিমাণের দিক থেকে মোট পোশাকের রপ্তানি ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন কেজি।

অন্যদিকে চীন রপ্তানি করেছে ১ দশমিক ৩১ বিলিয়ন কেজি পোশাক। পরিমাণের দিক দিয়ে বেশি পোশাক রপ্তানি করার পরও মূল্যের দিক থেকে বাংলাদেশ চীনের চেয়ে ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার কম রপ্তানি আয় করতে পেরেছে।

Manual4 Ad Code

বিজিএমইএর তথ্য–উপাত্ত ঘেঁটে দেখা যায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই নয় মাসে ইইউতে নিট পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেললেও ওভেন রপ্তানি চীন বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। বাংলাদেশ চলতি বছরের প্রথম নয় মাসে ওভেন রপ্তানি করেছে ৫ দশমিক ৮২ বিলিয়ন ডলারে একটু বেশি। অন্যদিকে একই সময়ে চীনের ওভেন রপ্তানি ছিল ৯ দশমিক ৫৯ বিলিয়ন ডলারেও বেশি।

News/R-3

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code