ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় অফিসে এর আয়োজন করা হয়।
রাণীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুলের সভাপতিত্বে ও সদস্য সচিব নওশাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মো: রেজাউল ইসলাম রেজু, উপজেলা বিএনপির আহবায়ক রোকুনোজ্জামান খাঁন রুকু, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান ভিপি জাপান, মোসারব হোসেন, সদস্য একেএম জাকির হোসেন, মোখলেছুর রহমান বাবু, মাহমুদুল হাসান মধু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খাঁন লুলু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফ মাহমুদ সোহেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান উজ্জল। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code