জাতীয় যুব কাবাডির জমকালো উদ্বোধন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামসংলগ্ন পল্টন ময়দানে আলোয় ভরে গিয়েছিল। আতশবাজির স্ফুরণ আকাশে ছড়িয়ে পড়ল। কাবাডির এমন জমকালো উদ্বোধন আগে হয়নি কখনো। আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির (অনূর্ধ্ব-১৯) উদ্বোধনী অনুষ্ঠান মুগ্ধ করেছে বিভিন্ন জেলা হতে আসা খেলোয়াড়দের।

Manual7 Ad Code

চূড়ান্ত পর্বে বালক ও বালিক গ্রুপে ১৬টি করে দল অংশগ্রহণ করছে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে রং-বেরঙের বেলুন হাতে খেলোয়াড়রা মার্চপাস্ট করেন। ছিল মনোজ্ঞ ডিসপ্লে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক প্রমুখ। প্রধান অতিথি ড. বেনজীর আহমেদ বলেন, ‘৩০ লাখ শহিদের তাজা রক্তের বিনিময়ে আমরা এ ভূখণ্ড পেয়েছি। আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন পৃথিবীর ৩৬তম অর্থনৈতিক শক্তি। কাবাডি ফেডারেশন যে বিশাল আয়োজন করেছে, তা দেখে বিস্মিত হয়েছি। আমরা তৃতীয় হতে চাই না, রানার্সআপ হতে চাই না। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আগামী বাংলাদেশ তোমাদের। ’

Manual6 Ad Code

আঞ্চলিক পর্বে বালক বিভাগে ৫৮ ও বালিকা বিভাগে ৫১ জেলা দল অংশগ্রহণ করেছে। সেখান থেকে বাছাই হয়ে চূড়ান্ত পর্ব শুরু হলো ঢাকায়। ৫০,০৫২ বালক ও ৪৬,৭৬৪ বালিকা অংশগ্রহণ করছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code