তেহরানের ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১৯

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার এ দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। বুধবার সকালে তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। জালাল মালেকি জানান, মৃতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ। পাঁচ তলা ক্লিনিকটির আন্ডারগ্রাউন্ডে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ছাড়াও ভবনের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে, তাৎক্ষণিকভাবে লোকজনকে সাহায্য করা সম্ভব হয়নি। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর আটকে পড়া ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code