ত্রাণ নিয়ে বেদে পরিবারের পাশে ওসি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ত্রাণ নিয়ে অসহায় বেদে পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ফুলপুর ওসি ইমারত হোসেন গাজী। চৌকস পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (বার)-এর নির্দেশনায় বেদেদের পাশে দাঁড়ান তিনি। মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে কর্মবিমুখ হয়ে পড়া বেদেরা দুর্বিসহ জীবন যাপন করে আসছিল। লকডাউনের কারণে দেশেও ফিরতে পারছিল না ওরা। ফুলপুর উপজেলার হাটপাগলা বাজারের পাশে ও আমুয়াকান্দা ব্রিজ সংলগ্ন পুরাতন ডাকবাংলাস্থ খরিয়া নদীর পাড়ে খোলা মাঠে কয়েক মাস যাবৎ পলিথিন প্যাঁচানো ঝুঁপড়িতে ওদের বসবাস। বৃষ্টি বাদলে নাকাল কর্মহীন বেদে পরিবারের কষ্টের কথা শুনে দ্রুত ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন ফুলপুর অফিসার ইন-চার্জ (ওসি) ইমারত হোসেন গাজী। হাটপাগলায় ১৪টি ও খরিয়া পাড়ের ৬টিসহ মোট ২০টি বেদে পরিবারে প্রত্যেককে ৫ কেজি করে চাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি আলু, আধা কেজি ডাল ও ১টি করে সাবান দেওয়া হয়। ত্রাণ বিতরণের সময় ওসির সাথে থানার সেকেন্ড অফিসার এসআই মাহবুবুল আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code