দামুড়হুদায় রাস্তা ভেঙ্গে বিলে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

দামুড়হদা, (চুয়াডাঙ্গা) :
চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলার সীমান্তবর্তী বুইচিতলা-ফুলবাড়ী সড়কের বুইচিতলা পদ্মবিলা বিলের ধারের প্রায় ২শ’গজ সড়ক ভেঙ্গে বিলের মধ্যে চলে গেছে।ফলে ঝুকিনিয়ে চলাচল করছে ছোট বড় যান বাহনসহ সাধারন মানুষ।সড়কটি দ্রুত মেরামত করা না হয়ে য়েকোন সময় বাকি অংশ ভেঙ্গে পড়ে চলাচল একেবারেই বন্ধ হয়ে যেতে পারে।
স্থানীয়রা জানায়,দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বুইচিলা-ফুলবাড়ী এই সড়ক দিয়ে কুড় লগাছি,পারকৃষœপুর-মদনা ও কার্পাসডাঙ্গা এই তিনটি ইউনিয়নের স্কুল-কলেজের শিক্ষার্থী ও হাজার হাজার মানুষসহ প্রতিদিন শত শত যানবাহন ও বাংলাদেশ বডারগার্ড (বিজিবি) এই সড়ক দিয়ে চলাচল করে থাকে। সড়কটি পদ্মবিলা বিল সংলগ্ন স্থানের পশ্চিম পাশের প্রায় ২শ’গজ সড়কের প্রায় অর্ধেকাংশ ধসে বিলে চলে গেছে। এতেকরে সড়কটি সরু হয়ে যাওয়ায় একটি ভ্যান,ইজিবাইকসহ কোন ছোট বড় যানবাহন চলাচল করতেপারেনা।একদিক থেকে কোন ধরনের যানবাহন আসলে ঐ স্থান পারনা হওয়া পর্যন্ত অপর দিক থেকে আসা যানবাহনকে ততক্ষন অপেক্ষা করতে হয়।এতেকরে এখানে অনেক সময় ব্যায় করতে হয়।এখনই সড়কটি সংস্কার করানা হলে এই বর্ষা মৌসুমে পুরুাসড়ক ধসে বিলে চলে যাওয়ার আশংখা করছেন তারা।
এ ব্যাপারে কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান সাহ এনামুল করিম ইনু বলেন, দামুড়হুদার সীমান্তবর্তী বুইচিতলা-ফুলবাড়ী সড়কের পদ্মবিলা নামক বিলের ধারে সড়কের প্রায় অর্ধেকাংশ ২শ’গজ পরিমান ধিরে ধিরে ধসে বিলের মধ্যে চলে গেছে।ফলে এই সড়কে সাধারন মানুষসহ বিভিন্ন ধরনের যানবাহন খুবই ঝুঁকি নিয়ে চলাচল করছে। এটি দ্রুত মেরামত করা না হলে চলতি বর্ষা মৌসুমে ঐ স্থানের পুরা সড়ক ধসে পড়ে সড়ক টি একেবাওে বন্ধ হয়ে যাওয়ার আশংখা করা হচ্ছে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী প্রকৌশলী খালিদ হাসান বলেন, সড়টটি মেরামতের জন্য স্কীম করা হয়েছে মহামারী করোনা ভাইরাসের প্রভাব কেটে গেলে সড়কটির মেরামত করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code