নদী পাড়ের মানুষের মাঝে কোষ্টগার্ডের ত্রান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

হাতিয়া প্রতিনিধি :
ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ্য নদী পাড়ের দুস্থ্য অসহায় ৩শত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন কোষ্টগার্ড। শনিবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের আঠারোবেগী গ্রামের বেড়ীরপাড়ে বসবাসকারী পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।
জানাযায়, ঘূনিঝড় আম্পানে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় বেড়ীর পাশে বসবাস কারী পরিবার গুলো। সে লক্ষ্যে হাতিয়া কোষ্টগার্ড কন্টিজেন্ট বেড়ীর পাশের অসহায় ৩শত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। কোষ্টগার্ডের নিজস্ব অর্থায়নে এ ত্রান বিতরন করা হয়। এতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল , ১ কেজি চিনি, ১ কেজি সেমাই , ১ কেজি ছোলা ও ১০ প্যাকেট খাওয়ার সেলাইন দেওয়া হয়।
বুধবার সকালে কোষ্টগার্ডের তমরদ্দি কেম্পে আনুষ্ঠানিক ভাবে এ ত্রান বিতরন উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লে: কমান্ডার বিস্বজিত বড়–য়া। আনুষ্ঠানিকতা শেষে কোষ্টগার্ড সদস্যরা বাড়ী বাড়ী গিয়ে এসব ত্রান সামগ্রী পৌছেদেন।
উল্লেখ্য হাতিয়ায় ঘুনিঝড় আম্পানের প্রভাবে চারটি ইউনিয়নের বেড়ীবাধ ভেঙ্গে ব্যাপক এলাকা প্লাবিত হয়। সরকারী হিসাবে ২শত কাচা ঘরবাড়ী আংশিক ও ৫০টি ঘরবাড়ী সম্পূর্ন ভাবে বিধ্বস্থ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code