নানা কথা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান বিএনপি – মাহাবুব উল আলম হানিফ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

কুষ্টিয়া :
‘জিয়াউর রহমানের ১২০ পার্সেন্ট হা না ভোটের কথা জাতি যখন ভোলেনি, তখন নির্বাচনের প্রতারণা নিয়ে কিভাবে কথা বলে বিএনপি’ এমন মন্তব্য করে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে যাদের আমলনামায় এমন অসংখ্য অভিযোগ রয়েছে তারা কি করে অন্যের সমালোচনা করে তা বোধগম্য নয়।
তিনি বলেন, জনবিচ্ছিন্ন বিএনপির লক্ষ্য একটাই। তারা যে কোন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানান কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান।
আব্দুল কাদের মির্জার মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, স্থানীয় সাংসদের সাথে ব্যক্তি বিরোধের জেরে উনি যে কথা বলেছেন তা সামগ্রীক মাঠের চিত্র বলা যায়না। আর এটাকে নিয়ে কেউ যদি আত্মসন্তুষ্টি পায় তবে তারা আত্মসন্তুষ্টির মধ্যেই থাকুক। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দায়িত্বশীল কথা বলার আহ্বান জানিয়ে বলেন, এমন কোন কথা বলা যাবে না যাতে দল বিব্রত হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের ২০শষ্যার দুটি ওয়ার্ড ও আধুনিক ল্যাবরেটরি উদ্বোধনকালে সাংবাদিকদের মাহবুব উল আলম হনিফ এসব কথা বলেন।
কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার মুসতানজিদ, কুষ্টিয়া মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টরলিন, ব্যারিষ্টার তুরিন আফরোজ প্রমুখ। এসময় ডায়াবেটিক রোগী, স্বজন ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code