নিউইয়রকে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র যুবদলের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ নিউইয়রকে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র যুবদল ।

Manual5 Ad Code

গত ১৩ ডিসেম্বর সোমবার দুপুরে তারা এ কর্মসুচি পালন করে । বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে তারা এ বিক্ষোভ সমাবেশ করে ।

Manual3 Ad Code

Manual7 Ad Code

অবিলমবে বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ জাতিসংঘ মহাসচিবের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Manual5 Ad Code

বিক্ষোভ সমাবেশে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু । বিক্ষোভ সমাবেশে নিউইয়র্কের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code