নিউইয়র্কের দিনাজপুর জেলা সমিতির নতুন সভাপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কে যুক্তরাষ্ট্রস্থ দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। দু’বছর মেয়াদী এ কমিটিতে মোশাররফ হোসেন সভাপতি এবং অ্যাড. আব্দুর রশিদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

Manual6 Ad Code

সুন্দর পরিবেশে অনুষ্ঠিত উক্ত সভায় দিনাজপুর জেলা সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও নির্বাহী পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের ২৯টি পদে নির্বাহী পরিষদের সকলের নাম ও পদবী এখনো চূড়ান্ত হয়নি।

নতুন কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-কোষাধ্যক্ষ পদে এফ আলম নিউমুন, সাংগঠনিক সম্পাদক পদে তারেক জাহেরী। বাকি অন্য সদস্যরা হলেন- ফতেনুর আলম বাবু, জাবেদ চৌধুরী ভুট্টু, বিপুল সরকার, শামীম সরকার, ডা. নার্গিস রহমান, মো. শফিউল্লা, তরিকুল ইসলাম, লুৎফর রহমান, শহিদুজ্জামান চৌধুরী লাবলু, মো. গোলাম কিবরিয়া, রেজাউল করিম বাপ্পী, হায়দার আলী সরকার ও আমিনুর রহমান ঈশান প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code