নিউইয়র্কে মান্নান হালাল সুপারমার্কেটে ডাকাতি

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউইয়র্কের ওজনপার্কে মান্নান হালাল সুপারমার্কেটে ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল ১লা অক্টোবর বৃহস্পতিবার রাত দশটার দিকে সংঘবদ্ধ একদল কৃষ্ণাঙ্গ ডাকাত আগ্নেয়াস্ত্র নিয়ে সুপারমার্কেটের ভেতরে ঢুকে সবাইকে ভয় দেখিয়ে জিম্মি করে দুটি ক্যাশ কাউন্টার থেকে বড় অংকের নগদ ডলার নিয়ে যায়। তবে কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। ঘটনা সংঘটিত হওয়ার কিছু সময়েরমধ্যে নিউইয়র্ক সিটি পুলিশ এসে পুরো ঘটনা তদারকি করেছে এবং অপধারীদের গ্রেফতারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

 

এই ঘটনায় বাঙালি কমিউনিটির সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি কারোনাকালীন গেল কয়েক মাস যাবত নিউইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় সাধারণ মানুষ আরো দিশাহারা ও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। সবার একই কথা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কতৃপক্ষের পাশাপাশি কমিউনিটির নেতৃবৃন্দকে আরো সজাগ এবং সচেতন হতে হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • অপরাধ
  • ওজোনপার্ক
  • ডাকাতি
  • নিউইয়র্ক
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code