বাবা-মাকে বাংলাদেশে নিয়ে প্রিয়তমা দেখাব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রথমবার বড় পর্দায় সিনেমা মুক্তি পেয়েছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। তাও আরেক দেশের সুপারস্টারের বিপরীতে! হ্যাঁ, হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতেই দেশের ১০৭টি প্রেক্ষাগৃহের পর্দায় রোমান্স ছড়াচ্ছেন তিনি। প্রথম সিনেমা হওয়ায় এটি নিয়ে অন্যরকম আবেগ কাজ করছে তার। কাজ করছে উত্তেজনাও। ইধিকা জানালেন, প্রথম সিনেমাটি তার বাবা-মাকে নিয়ে বাংলাদেশে নিয়ে এসে একসঙ্গে দেখতে চান।

Manual3 Ad Code

ইধিকা বলেন, ‘আমি এখন কলকাতায়। তবে প্রিয়তমার জন্য আমার মন পড়ে আছে বাংলাদেশে। কবে সেখানে গিয়ে সবার সঙ্গে সিনেমাটি দেখতে পারব সেই তর আর সইছে না। আর হ্যাঁ অবশ্যই আমার সঙ্গে আমার বাবা-মাও যাবে। তাদের নিয়েই বাংলাদেশে বসে প্রিয়তমা দেখব।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code