নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারল বাংলাদেশ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচে সেভাবে সুবিধা করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। সিলেটে প্রথম ম্যাচে হেরেছিল ৭০ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর। জিতলেই শুধু সিরিজ হার এড়ানো সম্ভব ছিল। তবে সেটি করতে পারেননি সোহান-মোহাম্মদ নাইমরা। ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে চার দিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড ‘এ’ দল।

মাঠে খেলেছে দুই দল, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা প্রকৃতির হাতেই চলে যায়। বৃষ্টির থাবায় চার দিনের ম্যাচে প্রতিযোগিতার চেয়ে প্রতীক্ষা যেন বেশি ছিল। প্রথম তিন দিনে বৃষ্টির বাধায় একাধিকবার খেলা বন্ধ হয়েছে। দুই ইনিংস পুরোপুরি ব্যাটিং করা সম্ভব হয়েছে। প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানদের ৩৫৭ রানের জবাবে নিক কেলির সেঞ্চুরিতে ৩৭৯ রান করে নিউজিল্যান্ড।

Manual7 Ad Code

২২ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৭ রান তুলল। নিষ্প্রভ ড্র স্পষ্ট দেখে বেলা সাড়ে ৩টায় দুই দল খেলা আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ড্র হলো চার দিনের দ্বিতীয় ম্যাচ।

Manual1 Ad Code

গতকাল তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৭৭ রান তুলেছিল কিউইরা। দিন শেষে ৮৩ রান নিয়ে অপরাজিত ছিলেন নিক কেলি। তাঁর সঙ্গী ম্যাট বয়েল ব্যাটিং করছিলেন ৪৪ রানে। বয়েল আজ ফেরেন ৫৮ রানে। ১০৩ রান এল কেলির ব্যাট থেকে। ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার। প্রথম ম্যাচেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। বাংলাদেশের নাঈম হাসান ৪টি ও খালেদ আহমেদ শিকার করেছেন ৩ উইকেট।

Manual4 Ad Code

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ২৪ ও দুই নম্বরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ফেরেন ১৬ রানে। আরেক ওপেনার জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন।

Manual1 Ad Code

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code