পাওয়ারপ্লে ব্যর্থতার মাশুল দিচ্ছে দিল্লি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: আইপিএলে টানা হারের হতাশা থেকে বের হতে পারছে না দিল্লি ক্যাপিটালস। সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পঞ্চম পরাজয়ে মৌসুমে এখনও জয়হীন ওয়ার্নার-মোস্তাফিজরা। নেগেটিভ রানরেট নিয়ে টেবিলের তলানিতে থাকায় তাদের প্লে-অফের সম্ভাবনাও এখন হুমকির মুখে! হারের পর পাওয়ারপ্লে ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

আইপিএলে দিল্লি টানা হারের বৃত্তে থাকা একমাত্র দল। গতকালকের পরাজয়েও দায়ী ছিল ব্যর্থ টপ অর্ডার। যার বড় দায় ওয়ার্নারেরও! ২২৮ রান নিয়ে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তার স্ট্রাইক রেটই (১১৭) বেশি বিতর্কের জন্ম দিচ্ছে। যা শীর্ষ দশ ব্যাটারের মধ্যে সর্বনিম্ন!

গতকাল বেঙ্গালুরুকে ৬ উইকেটে ১৭৪ রানে আটকে দিতে বোলারদের অবদান ছিল ঠিকই। কিন্তু রান তাড়ায় টপ অর্ডারের ব্যর্থতা ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে। পাওয়ারপ্লের তিন ওভারেই পড়েছে ৩ উইকেট! টপের অর্ধেক ব্যাটার বিদায় নিয়েছেন মাত্র ৫৩ রানে! শেষ পর্যন্ত মনীশ পান্ডের ফিফটি দিল্লির স্কোর ৯ উইকেটে ১৫১ রান পর্যন্ত নিয়ে গেছে।

Manual2 Ad Code

ম্যাচের পর পাওয়ারপ্লে ব্যর্থতার কথা উল্লেখ করেছেন ওয়ার্নার, ‘পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়েছি। রান আউটও এই ফরম্যাটে গ্রহণযোগ্য নয়। যার জন্য অনেত সময় মাশুল দিতে হয়।’

Manual3 Ad Code

ওয়ার্নার এখন পাওয়ারপ্লের ৬ ওভারে উইকেট না হারিয়ে রান খোঁজার পথ খুঁজছেন, ‘পাওয়ারপ্লে নিয়ে আমাদের কাজ করতে হবে। আর সেটা হলো প্রথম দিকে উইকেট না হারানো। বিশেষ করে প্রথম দুই কিংবা তিন ওভারে। নাহলে আগামী ম্যাচগুলোতেও এসব ক্ষতির কারণ হবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code