পুলিশের হেলিকপ্টার প্রথম উড্ডয়নে সফল ২ এএসপি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা আরও দ্রুততম সময়ে নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশে চালু হচ্ছে এভিয়েশন উইং। এ উইংয়ে যুক্ত হবে ২ টি এমআই-১৭১এ২ হেলিকপ্টার।

Manual2 Ad Code

গত ১৯ নভেম্বর জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের সাথে বাংলাদেশ পুলিশের এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

Manual2 Ad Code

বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণই পরিচালনা করবেন এভিয়েশন উইং। পুলিশ কর্মকর্তারাই পাইলট হিসেবে চালাবেন হেলিকপ্টার। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুল হক চন্দন এবং এএসপি শরীফ সারোয়ার হোসেন মঙ্গলবার (২৩ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে তাদের প্রথম একক উড্ডয়নে প্রশিক্ষক ছাড়াই উড্ডয়নে এবং অবতরণ করে পাইলট হওয়ার বাধ্যতামূলক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code