ফেদেরার অনিশ্চিত অস্ট্রেলিয়ান ওপেনে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: এই বছরের শুরুতে বাম হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন রজার ফেদেরার। আশা করছিলেন, হয়তো অক্টোবরেই কোর্টে ফিরতে পারবেন। কিন্তু বুড়িয়ে যাওয়া শরীর যে তাল মিলিয়ে চলতে পারছে না! আশানুরূপ উন্নতি না হওয়ায় আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনেই প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ফেদেরার। এই বছরের সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারের পর তাকে আর কোর্টে দেখা যায়নি। এক বাম হাঁটুতেই অস্ত্রোপচার করিয়েছেন দু’বার। যৌথভাবে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লামের মালিক তাই অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে নিজেই সংশয়ে আছেন। সুইজারল্যান্ডে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, ‘আশা করেছিলাম, অক্টোবরেই শতভাগ ফিট হয়ে যাবো। কিন্তু আজও আমি পুরোপুরি ফিট নই। অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code