ফ্রান্সে ফের বাড়ছে করোনা সংক্রমণ, আসতে পারে লকডাউন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ফ্রান্সে। ইউরোপের এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত মার্চের পর এটিই সর্বাধিক করোনা ভাইরাস রোগী শনাক্তের সংখ্যা। ফলে দেশটিতে লকডাউন শুরু হতে পারে।

এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় ফ্রান্সের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তবে এপ্রিলের শুরু থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করলেও তা বাড়তে শুরু করেছে আবারো। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, করোনায় ফ্রান্সে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৯৬ জনে।

Manual6 Ad Code

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণ প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। বুধবার সংক্রমণের সংখ্যা ছিল ৫ হাজার ৪২৯। বৃহস্পতিবার তা বেড়ে ৬ হাজার ১১১ জন এবং শুক্রবার ৭ হাজার ৩৭৯ জন। শুক্রবার মারা গেছেন ২০ জন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code