বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুরের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে দুর্বৃত্তরা এ ভাস্কর্যে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় পৌর সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে।

Manual1 Ad Code

আজ রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন সভা কক্ষে বঙ্গবন্ধু ভাস্কর্য নিরাপত্তাজনিত বিষয় নিয়ে এক জরুরি বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ হোসেন ও গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইলসামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার জন্য নিদের্শ দেয়া হয়েছে।

Manual2 Ad Code

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় পুলিশ, র‌্যাব, এনএসআই এবং জেলার শীর্ষ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারী শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code