বসুন্ধরা কিংসকে উড়িয়ে দিয়েছে মোহনবাগান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: শুরুর দিকে দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসলে আফসোসে পুড়তে হয় বসুন্ধরা কিংসকে। এটিকে মোহনবাগান গুছিয়ে নিয়ে সুযোগ খুঁজতে থাকে। প্রতিপক্ষের রক্ষণের একের পর এক ভুলে গোলও পেতে শুরু করে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে গোয়ার ছেলে লিস্টন কোলাসোর হ্যাটট্রিকে বড় লজ্জা পেয়েছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা। মোহনবাগান ৪-০ গোলে বিধস্ত করেছে অস্কার ব্রুজনের দলকে!

আজ (শনিবার) কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে খেলা। আবহাওয়া ঠিক হওয়ার পর খেলা শুরু হলে ১৮ মিনিটে রবিনিয়োর ফ্রি-কিক জটলার ভেতর দিয়ে নিচু হয়ে ড্রপ খেয়ে দূরের পোস্টে লেগে ফেরে। গোলমুখে থাকা কাজী তারিক রায়হান হেড করতে পারলে হতে পারতো গোল।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code