বাংলাদেশে শিগগিরই ফ্লাইট চালু করবে ফ্লাইনাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশে নিয়মিত যাত্রী পরিবহনে আগ্রহী সৌদি আরবের অন্যতম উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস। ইতোমধ্যেই ঢাকায় প্রুভেন ফ্লাইট অপারেট করেছে সংস্থাটি।

Manual5 Ad Code

বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই শেষে শিগগিরই ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে এয়ারলাইনটির। ফ্লাইনাসের বাংলাদেশ প্রতিনিধি সামসুল আলম খন্দকার এ তথ্য জানিয়েছেন।

Manual1 Ad Code

তিনি বলেন, গত ৭ জানুয়ারি রাতে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল একটি ফ্লাইটে ঢাকায় আসে। সেখানে ফ্লাইনাস ছাড়াও সৌদি সিভিল এভিয়েশনের কর্মকর্তারা ছিলেন। ফ্লাইটটি পরদিন (রোববার) দুপুরে ঢাকা ত্যাগ করে। প্রুভেন ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে পারব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code