পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে সরকারের মৎস্য ভিজিএফ বরাদ্ধে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ওই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন- কালাইয়া ইউনিয়ন ট্যাগ অফিসার, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চায় ব্যাংক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কালাইয়া ইউপি সচিব মো. আবু বকর সিদ্দিকি, ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান, ইউপি সদস্য ফিরোজ হাওলাদার।
ইউপি সচিব জানান,’ মে মাসের বরাদ্ধকৃত ২৯ মে.টন ৬৮০ কেজি চাল ইউনিয়নের ৭৪২জন জেলের মাঝে বিতরণ করা হয়।