ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মায়ের মৃত্যুতে শেখ হাসিনার শোক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনার মা শার্লট জনসন ওলের আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।’

Manual4 Ad Code

শোকবার্তায় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমি শোক প্রকাশ করছি এবং আপনার মায়ের মৃত্যুর অপূরণীয় ক্ষতির জন্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

Manual7 Ad Code

তিনি শার্লট জনসন ওলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code