ভারতে তুষারচাপায় ১১ লাশ উদ্ধার, নিখোঁজ ১৭ পর্বতারোহী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual6 Ad Code

ভারতে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাতে ১৭ পর্বতারোহী নিখোঁজ হয়েছেন।

 

Manual5 Ad Code

 

এদের মধ্যে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন আরও ৪ জন।  দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর এনডিটিভির।

উত্তরাখণ্ডের যে এলাকায় এ ঘটনা ঘটেছে, তার নাম লামখাজ পাস। বিশ্বের অন্যতম কঠিন, ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক এই পার্বত্য পথটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উঁচু।

লামখাজ পাস ভারতের হিমাচল রাজ্যের কিন্নাউর জেলাকে যুক্ত করেছে উত্তরাখণ্ডের হারসিল রাজ্যের সঙ্গে।

প্রবল তুষারপাত ও বৈরী আবহাওয়ার কারণে গত ১৮ অক্টোবর পথ হারান ওই ১৭ পর্বতারোহী। তাদের মধ্যে ছিলেন পর্যটক, গাইড এবং কুলি।

Manual3 Ad Code

তাদের নিখোঁজ হওয়ার দুই দিন পর ২০ অক্টোবর থেকে ওই অঞ্চলে উদ্ধার অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় উদ্ধারকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)।

Manual5 Ad Code

উদ্ধার অভিযান শুরুর ২৪ ঘণ্টার মধ্যে ২১ অক্টোবর লামখাজ পাসের ১৫ হাজার ৭০০ ফুট উচ্চতা থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় এনডিআরএফ। তারপর ওই পার্বত্য পথের ১৬ হাজার ৫০০ ও ১৬ হাজার ৮০০ ফুট উচ্চতা থেকে উদ্ধার করা হয় বাকি ৭ মৃতদেহ ও জীবিত দুজনকে।

বাকিদের উদ্ধারে ভারতের বিমানবাহিনীর দু’টি হেলিকপ্টার সার্বক্ষনিকভাবে ওই এলাকায় টহল দিচ্ছে বলে জানিয়েছে এনডিআরএফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code