মানবিক সাহায্যের হাত বাড়ালেন ভোলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ভোলা থেকে মোঃ জহিরুল হক :
ভোলায় করোনা ভাইরাসের কারনে লক ডাউন হওয়ায় অসহায় মানুষের পাশে দারালেন জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন,সাংবাদিক, বিভিন্ন পৌরসভা,ভোলা ইলিশা যুব সংগঠন, ভোলা নিউজ সম্পাদক সাংবাদিক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, বিভিন্ন সংগঠন । ভোলা – ১ অাসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী অাালহাজ্ব তোফায়েল অাহমেদের নির্দেশে ভোলা পৌরসভার মেয়র অালহাজ্ব মনিরুজ্জামন মনির ভোলা পৌরসভায় ৩ হাজার ৫ শত পরিবারের মাঝে প্রতি পরিবারের জন্য ২০ কেজি চাল,৫ কেজি অালিম,১ কেজি ডাল বিতরন করেন, ভোলা – ৩ অাসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি নির্দেশে পৌরসভা সহ লালমোহনের বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষের ধারে ধারে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন লালমোহন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির প্রমুখ। লালমোহনে রবিবার (২৯ মার্চ) প্রায় ২ শত পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়। তাদের খাদ্য সামগ্রী হাতে পেয়েই সাধারন গরিব অসহায় মানুষগুলো খুশি হয়। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় গরীব, অসহায়, শ্রমজীবী মানুষের বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছে ভোলা সদরের “পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন,ভোলা নিউজ এর সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, দৌলতখান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মন্জুরুল অালম খান নির্বাহী অফিসার জিতেন্দ্র নাথ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code