মধুখালীতে মৎস্যবান্ধব জাল বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মধুখালী (ফরিদপুর):
ফরিদপুরের মধুখালীতে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২, মৎস্য অধিদপ্তর অঙ্গ এর আওতায় মধুখালী উপজেলার সিআইজি মৎস্য চাষীদের মাঝে মৎস্য বান্ধব জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরীন শারমিনের সার্বিক পরিচালনায় উপজেলা পরিষদের সামনে জাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, মৎস্য চাষী ও বাগাট ইউনিযন পরিষদের চেয়ারম্যান মো.মতিয়ার রহমান খান।
উপজেলার সিআইজি মৎস্য চাষীদের মধ্যে ১৮টি দলকে ১শ মিটার করে ১ হাজার ৮শ মিটার জাল বিতরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code