মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হর্ষ বর্ধন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চান বলে জানিয়েছেন ভারতীয় মার্কিন নাগরিক হর্ষ বর্ধন সিং। রক্ষণশীল নীতি ও মূল্যবোধ এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

হর্ষ বর্ধন সিং রিপাবলিকান পার্টির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে লিপ্ত হওয়া তৃতীয় ভারতীয় ব্যক্তি। এর আগে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালি ও উদ্যোক্তা বিবেক রামাস্বামী প্রার্থিতার ঘোষণা দেন। এক্সে (টুইটার) পোস্ট করা এক ভিডিওতে হর্ষ বর্ধন বলেন, তিনি একজন ‘আজীবন রিপাবলিকান’ এবং ‘সবার আগে আমেরিকান’ রক্ষণশীল, যে কিনা নিউজার্সি রিপাবলিকান পার্টির একটি শাখা খুলতে কাজ করেছেন।

Manual4 Ad Code

প্রকৌশলী হর্ষ বর্ধন বলেন, ‘আমেরিকার পারিবারিক মূল্যবোধ, অধিকার এবং নানাবিধ চিন্তা ও আলোচনার ক্ষেত্র চতুর্মুখী আক্রমণের শিকার হয়েছে। গত কয়েক বছরে মার্কিন মূল্যাবোধ নিয়ে যা হয়েছে তা থেকে উত্তোরণে শক্তিশালী নেতৃত্ব দরকার। এ কারণেই আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী হয়েছি।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code