মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ মিয়ানমারের প্রধান বিচারপতিসহ একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের বর্ষপূর্তিতে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশ তিনটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তার মধ্যে মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল থিডা ও, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টুন টুন ও দেশটির দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইউ টিন রয়েছেন।

Manual1 Ad Code

সোমবার (৩১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে সামরিক জান্তার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির রাজনৈতিক ‘উদ্দেশ্য প্রণোদিত’ বিচার কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। এছাড়া যুক্তরাজ্য ও কানাডাও পৃথকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

মিয়ানমারের ওই তিন জ্যেষ্ঠ কর্মকর্তার পাশাপাশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য দু’টি সংস্থা হচ্ছে, কেটি সার্ভিসেস অ্যান্ড লজিস্টিক কোম্পানি লিমিটেড এবং ডিফেন্স সার্ভিসের কমান্ডার-ইন-চিফের ডিরেক্টরেট অব প্রকিউরমেন্ট।

Manual8 Ad Code

আল জাজিরা জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি এবং সংস্থাগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সবরকম সম্পদ বাজেয়াপ্ত থাকবে।

গত বছরের ১ ফেব্রয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে জান্তা। রক্তপাতহীন এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। পরে অং সান সুচি ও তার দল এনএলডির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আটক করা হয় এবং বর্তমানে সু চিসহ তাদের বেশিরভাগই গৃহবন্দি বা কারাবন্দি অবস্থায় আছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code