মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে গেলেন কোহলি, আবারও কি…

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ক্রীড়া ডেস্ক :

Manual8 Ad Code

একদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছেন বিরাট কোহলি। পেয়েছেন ডিমেরিট পয়েন্টও। আইসিসির শাস্তি পেলেও ১৯ বছরের কনস্টাসের সঙ্গে অশোভন আচরণ করে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনেও ক্ষোভ তৈরি করেছেন কোহলি। সুযোগ পেলেই ভারতের তারকা ব্যাটারকে কথা শুনিয়ে দিচ্ছেন তাঁরা।

Manual4 Ad Code

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে কোহলিকে আরও একবার কটাক্ষ করলেন অস্ট্রেলিয়া সমর্থকেরা। এবার রাগকে মেজাজ হারালেন তিনি। প্রথম ইনিংসে ৩৬ রান করে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের বলে উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন কোহলি।

আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরত যাচ্ছিলেন। ড্রেসিংরুমে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে দুয়ো দেন অস্ট্রেলিয়া সমর্থকেরা। সেদিকে না তাকিয়ে নিজের পথে হাঁটছিলেন ভারতীয় তারকা।

কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মেজাজ হারিয়ে পেছনে বেরিয়ে আসেন কোহলি। ক্ষিপ্ত হয়ে ওই সমর্থকদের কিছু বলতে দেখা যায় তাঁকে। তবে এবার নতুন করে কোনো শাস্তর মুখোমুখি হচ্ছেন কি না, সেটি এখনো জানা যায়নি।

Manual2 Ad Code

কোহলি যখন আউট হন, দিনের খেলা প্রায় শেষদিকে। এ সময় উইকেট ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল ভারতের। তার আগে ভুল বোঝাবুঝিতে যসশ্বী জয়সওয়াল রানআউট হওয়ার কারণে কোহলির ওপর বাড়তি চাপও ছিল। কিন্তু নিজেও টিকতে পারলেন না বেশিক্ষণ।

Manual4 Ad Code

চতুর্থ টেস্টে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রানের পাহাড় গড়েছে। ব্যাটিংয়ে নেমে ভারত সাবলীলভাবে খেলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৫ উইকেটে ১৬৪ রানে আজ সিরিজের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এখনো ৩১০ রানে পিছিয়ে সফরকারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code