যুদ্ধ অবসানের চাবি যুক্তরাষ্ট্রের হাতে: ক্রেমলিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

আমেরিকা অফিস: কিয়েভকে নির্দেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাইলেই যুদ্ধ বন্ধ করাতে পারেন, কিন্তু ওয়াশিংটন এই কাজটি করতে চায় না। এমনই মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন দিমিত্রি পেসকভ।

Manual2 Ad Code

নিয়মিত সংবাদ সম্মেলনে শুক্রবার ক্রেমলিন মুখপাত্র বলেন, কিয়েভে শাসনের চাবিকাঠি মূলত ওয়াশিংটনের হাতে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি হোয়াইট হাউজের বর্তমান নেতা (জো বাইডেন) এ বিষয়ে কোনও পদক্ষেপ নিতে চান না। বরং ইউক্রেনে আরও অস্ত্র বাড়ানোর পথ বেছে নিয়েছেন তিনি।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে তার বাহিনী। এখন পর্যন্ত যুদ্ধ অব্যাহত রেখেছেন তিনি। এই যুদ্ধকে অবৈধ অ্যাখ্যা দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code