যেভাবে বানাবেন কেক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: শীতের সন্ধ্যায় এক কাপ চায়ের সঙ্গেও বেশ জমে যায় কেকের স্বাদ। কেক বানানো ঝামেলাহীন করতে টুকিটাকি কিছু টিপস জেনে নিন।  কেক বানানোর আগে ডিম ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রাখুন। ঘরের তাপমাত্রায় আসার পর ব্যবহার করুন। না হলে বাকি মিশ্রণের সঙ্গে ডিম ভালোভাবে মিশবে না। একই কথা মাখনের ক্ষেত্রেও প্রযোজ্য।  একেক কেকের মোল্ড একেক রকম। কোন মাপের মোল্ডের জন্যে কতটা পরিমাণ ব্যাটার তৈরি করবেন তা বুঝে নেওয়া জরুরি। এজন্য প্রথমে মোল্ডের মধ্যে পানি ঢালুন। ওই পরিমাণ পানির ২/৩ অংশ ব্যাটার তৈরি করুন। ডিম সরাসরি কেকের ব্যাটারের সঙ্গে মেশাবেন না। একটা পাত্রে ডিম ভালো করে ফেটিয়ে তারপর কেকের ব্যাটারে সঙ্গে অল্প অল্প করে মেশান। সব উপকরণ দেওয়ার পর কেকের ব্যাটার ফেটানোর জন্য হ্যান্ড ব্যাটার মিক্স যন্ত্র ব্যবহার করতে পারেন। কেক বেকিংয়ের পাত্রে ব্যাটার ঢালার আগে মাখন লাগিয়ে নিন। বেকিং টিনের মধ্যে কেক আটকে গেলে সুতির কাপড় গরম পানিতে ডুবিয়ে বেকিং টিনের তলার অংশে কিছুক্ষণ মুড়ে রাখুন।  ছুরি দিয়ে খেজুর কাটতে গেলে অনেক সময়ই সহজে কাটা যায় না। খেজুর কাটার আগে ছুরিতে কিছুটা মাখন মাখিয়ে নিন। খেজুর ঝটপট কাটতে পারবেন। কেক বানানোর জন্য প্রয়োজনীয় চকোলেট হাতের কাছে নেই? ২৫ গ্রাম চকোলেটের বদলে ১ টেবিল চামচ মাখন ও ৩ টেবিল চামচ কোকোয়া ব্যবহার করুন।  কেকের বেকিং টাইম শেষ হওয়ার পর ওভেনে স্ট্যান্ডিং টাইম দিয়ে কেক আরও কিছুক্ষণ ভেতরে রাখুন। একটু ঠাণ্ডা হলে নামিয়ে নিন। এতে কেক নরম থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code