রংপুরে নারীমুক্তিকেন্দ্র রংপুর জেলার মানববন্ধন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

জালাল উদ্দিন, রংপুর ॥

Manual5 Ad Code

দেশে গার্মেন্টস শ্রমিক, গৃহশ্রমিকসহ সকল শ্রমজীবী নারীর খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, এনজিও ঋণ মওকুফ ও মহাজনী সুদী কারবার বন্ধসহ ৬ দফা দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ নারীমুক্তিকেন্দ্র রংপুর জেলার নেতৃবৃন্দ।
রবিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ নারীমুক্তিকেন্দ্র রংপুর জেলা শাখার দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, কর্মী বৃষ্টি, প্রিয়া ও শ্বরৎস্বতীসহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান মৃধা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code