রংপুরে শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া মওকুফের দাবিতে সংবাদ সম্মেলন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code
আমিরুল ইসলাম রংপুর:
সারাদেশের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া ৬ মাসের জন্য মওকুফের দাবি জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ।
বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন।
সাংবাদিক সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী ও ছাত্র সমাজের শীর্ষ নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ব পরিবারের শিক্ষার্থীরা মহা বিপাকে পড়েছেন। কারণ তাদের অধিকাংশরেই পরিবার কৃষক, দিনমজুর, সামান্য আয়ের মানুষ। এসব শিক্ষার্থী মুলত টিউশনি করেই তাদের মেস বাসা ভাড়াসহ পড়ালেখার খরচ চালায়। করোনা পরিস্থিতিতে তাদের টিউশনি বন্ধ হয়ে গেছে। কিন্তু মালিকরা মেস/বাসা ভাড়ার জন্য চাপ দিয়েই যাচ্ছে। এই অবস্থায় তাদের পরিবার থেকে কোনভাবেই ভাড়ার টাকা জোগান দিতে পারছেন না। উল্টো এসব পরিবারেরই স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত। একারণে প্রধানমন্ত্রীর কাছে এসব শিক্ষার্থীদের তালিকা তৈরি করে আগামী ৬ মাসের মেস বাসা ভাড়া মওকুফ করার দাবি জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code