‘রাশিয়ায় পারমাণবিক হামলার মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালানোর মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে এ মহড়া চালানো হয় বলে দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

Manual1 Ad Code

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, দু’টি পৃথক দিক থেকে এই হামলার মহড়া চালানো হয় এবং মহড়ার সময় মার্কিন বোমারু বিমানগুলো রুশ সীমান্তের ২০ কিলোমিটারের (১২.৪ মাইল) মধ্যে চলে আসে। খবর রয়টার্সের।

মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়ার সীমান্তের কাছে মার্কিন স্ট্রাটেজিক বোমারু বিমানের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মস্কোর নজরে এসেছে। চলতি মাসেই মার্কিন এসব স্ট্রাটেজিক বোমারু বিমানের ৩০টি ফ্লাইট রাশিয়ার সীমান্তের কাছে মহড়া দিয়েছে।

Manual3 Ad Code

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র রাশিয়ায় কৃত্রিম পারমাণবিক হামলার মহড়া চালায় বলেও অভিযোগ করেন তিনি।

তবে পেন্টাগনের দাবি, তাদের সামরিক মহড়ার কথা আগেই প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল এবং আন্তর্জাতিক প্রোটোকল মেনেই তা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

রুশ প্রতিরক্ষামন্ত্রী এমন এক সময়ে এই অভিযোগটি সামনে আনলেন যখন ইউক্রেন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Manual5 Ad Code

এছাড়া যেকোনো সময়েই রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলেও মার্কিন কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে আসছেন। তবে যুক্তরাষ্ট্রের এমন ধারণাকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে ক্রেমলিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code