শ্রীমঙ্গলে ৫শ হতদরিদ্রদের হাতে ইফতার দিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হতদরিদ্র ৫শ’ মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
ব্যক্তিগত উদ্যোগে (২মে ) রবিবার বিকেল  ৪টার পর থেকে শুরু করে শহরের মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোড ও কালীঘাট রোডে উপস্থিত থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খেটে খাওয়া হতদরিদ্র মানুষদের হাতে এসব ইফতারের প্যাকেট তুলে দেন তিনি।
এসব ইফতার বিতরণ কালে আব্দুস শহীদ এমপি বলেন, রমজান মাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। অসহায়দের সাহায্যের জন্য এই মাস একটি উত্তম সময়। তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর দেখানো পথেই ইসলামের সঠিক পথ। অনেকে আছে নিজের স্বার্থসিদ্ধির জন্য ইসলামকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা মূলত ব্যক্তি লাভের জন্যই এসব করে থাকেন, তাদের কথায় কান দিয়ে অনেক পরিবারকে আজ বিপদে পড়তে হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শান্তিতে বিশ্বাসী, তাই প্রধানমন্ত্রীর আহ্বানে আজ আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন দলগুলো অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন।
শহরের ভাসমান মানুষজন, রিকশাচালক, ভ্যান চালক, ভিক্ষুক, এবং এতিম সহ প্রায় পাঁচ শতাধিক গরীব অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয় আজ।
ইফতার বিতরনের সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হসেন ইকবাল, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী কদর আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়না মিয়া, যুবলীগ নেতা বদরুল আলম শিপলু, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সাবের হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ও  ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code