সাঁথিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

সাঁথিয়া (পাবনা):
“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় সোমবার তিন দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদ অডিটোরিয়মে আয়োজিত উদ্বোধনী সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। শিক্ষক শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন,সহকারী প্রোগ্রামার তপু দেবনাথ। আরও বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়াম্যান সোহেল রানা খোকন, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, অধ্যাপক আশরাফুল আলম মজনু প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন কলেজ,মাদ্রাসা ও উচ্চবিদ্যালয় থেকে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বেশ কিছু নতুন উদ্ভাবনী দর্শকদের সামনে প্রদর্শন করছে যা দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code