সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মিশিগানে মানব বন্ধন ও বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের প্রতিবাদে  আজ ওয়ারেন সিটির মিশিগান কালিবাড়ি এবং মিশিগান শিব মন্দিরের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

দুপুর ২টায় শহরের নাইন মাইল রোডস্থ  মিশিগান কালিবাড়ির সামনে প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে বিশাল মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন মিশিগান রাজ্য প্রতিনিধি পদ্ম কুপ্পা, এইচসিআরসি  চেয়ারপার্সন নারায়ণ স্বামী, ইসকন ডেট্রয়েটের চেয়ারপার্সন ডাঃ ন্যাপ, ভারতীয় টেম্পলের সাবেকর চেয়ারপার্সন শুক্লা জোশী, ক্যান্টন মন্দিরের সভাপতি ড. রাম গ্র্যাগ, কালীবাড়ী যুব ফোরামের বিজয়া চৌধুরী, শর্মিলা খাস্তগীর, ললিতা রায়, মিশিগান কালিবাড়ির প্রেসিডেন্ট শ্যামা হালদার, স্থানীয় ডেমোক্রেট নেতা হিরোক চন্দ, ইসকন ডেট্রয়েটের সভাপতি ভারত প্রভু প্রমুখ।

এদিকে বিকেল ৪টায় একই সিটির ৩১৬৯৬ রায়ান রোডস্থ মিশিগান শিব মন্দিরের সামনে বৃষ্টিকে উপেক্ষা করে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন রতন হাওলাদার, পূর্নেন্দু চক্রবর্তী অপু, সৌরভ চৌধুরী, কালি শঙ্কর দেব, তাপস দে প্রমুখ।

Manual6 Ad Code

বক্তারা শারদীয় দুর্গাপূজা চলাকালে ও পূজা শেষ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে মন্দির ও মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের দাবি করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code